পারিবারিক বিবাদের জেরে ভাইয়ের হাতে ভাই খুন
দি নিউজ লায়ন ; পারিবারিক বিবাদের জেরে দাদা কুপিয়ে খুন করলো ভাইকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ ব্লকের সি,এম সি,বি গ্রাম পঞ্চায়েতের কারগিলপাড়ায়। মৃতের নাম সুজিত দেবনাথ (৩০)। বাড়ি চরব্রহ্মনগর বউবাজার স্কুলপাড়ায়। এই ঘটনায় পুলিশ মৃতের খুড়তুতো ভাই বাপ্পা দেবনাথকে আটক করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে দুজনেই পরিযায়ী শ্রমিক। লকডাউনের আগে মুম্বাই থেকে বাড়ি ফিরে এসেছিল।অভিযুক্ত বাপ্পার বুধবারই মুম্বাই ফিরে যাওয়ার কথা ছিল। তার টিকিটও কাটা ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাপ্পা দেবনাথ মুম্বাইয়ের একটি হোটেলে রাঁধুনির কাজ করতো। সুজিতও মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করতো। ফিরে এসে সুজিত বাড়ির সামনেই একটি চায়ের দোকান চালাচ্ছিল। মঙ্গলবার রাত সাড়ে বারোটার পর অভিযুক্ত বাপ্পা দেবনাথ খুড়তুতো ভাইসুজিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক বিবাদ ছিল।
কোন কিছু নিয়ে মঙ্গলবার রাতে দু'জনের মধ্যে গন্ডগোল শুরু হয়। অভিযোগ, সেইসময়ে অভিযুক্ত বাপ্পা বাড়ি থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে এসে সুজিত দেবনাথের গলা এবং হাতে কোপ মারে। ঘটনার খবর পেয়ে পুলিশ গুরুতর জখম অবস্থায় সুজিত দেবনাথকে উদ্ধার করে মহেশগঞ্জ গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হবে।
জানা গেছে মৃত সুজিত দেবনাথের বাড়িতে স্ত্রী সুপ্রিয় দেবনাথ এবং তাদের ৭ বছরের একটি ছেলে আছে স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। ৩৬৫ দিন। পৈতৃক জমির মাটি কাটা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ও সংঘর্ষে এক ভাইয়ের হাতে মৃত্যু হল অপর ভাইয়ের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা পুর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের মানাটলি এলাকায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতের নাম জাবুল রহমান ( ৪৫)।
ঘটনার পর থেকে পলাতক ভাই জবার সহ অন্যান্যরা। অন্যদিকে, বুধবার ডালখোলার মানাটলি এলাকার বাসিন্দা দুই ভাই জবার ও জাবুল রহমানের মধ্যে পৈতৃক জমির মাটি কাটা নিয়ে বিবাদ বাধে। আচমকাই জবার ও তার শ্যালকেরা জাবুলকে শাবল, কুড়াল ও হাঁসুয়া দিয়ে মাথায় বুকে কোপাতে থাকে বলে অভিযোগ। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাবুল রহমানের।
এদিকে ঘটনার পর মৃতের ভাই জবার সহ অভিযুক্ত সকলেই পলাতক। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে ডালখোলা থানার পুলিশ। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর।

Post a Comment